● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২, ০৫:৩২ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা ইপিজেডে বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশান লিমিটেডের ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপির সভাপতিত্বে বুধবার দুপুরে কুমিল্লা ইপিজেডে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, ইপিজেডের শিল্প কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করতে অনান্য উৎসের প্রতি নির্ভরশীলতা কমিয়ে নিজ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের সয়ংসম্পুর্নতা অর্জনের লক্ষে কাজ করছে বেপজা। বেঙ্গল গ্রুপ বিদ্যুৎ উৎপাদনে সফল হবে এমন আশা প্রকাশ করেন তিনি।
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র শুধু কুমিল্লা নয় জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে৷ কুমিল্লা ইপিজেডের কারাখানা গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরন, বিদ্যুৎ উতপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং অর্থনীতিতে আরও ব্যাপভাবে ভূমিকা রাখতে যাত্রা শুরু হলো বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেডের ৫০ মেগাওয়াট বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ।কুমিল্লা ইপিজেডে এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করে বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মুহাম্মদ জিয়াউর রহমান আরো বলেন, বেপজা প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারীদের বিশেষ ভাবে উৎসাহিত করছে। বেঙ্গল গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ইপিজেডে উৎপাদন কাজ তরান্বিত করবে। এ সময় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি ও এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন,
বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।

মোরশেদ আলম এমপি বলেন,এই বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। বেঙ্গলের এই বিদ্যুৎকেন্দ্রে অত্যাধুনিক ও উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, বিদ্যুৎখাতে সরকারের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখবে এই বিদ্যুৎ কেন্দ্র।
কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজা কর্তৃপক্ষ ও কুমিল্লা ইপিজেডের উদ্ধর্তন কর্মকর্তারা।