● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ময়মনসিংহে ওয়ানগালা উৎসব পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ০৫:১০ পিএম
কপি হয়েছে!

নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ নগরীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নগরীর ভাটিকাশর দি আচিক কো অপারেটিভ সোসাইটির মাঠে দুই দিনের এই উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার (২ ডিসেম্বর) ছিলো এই উৎসবের মূল আয়োজন।

শস্য দেবতা মিসি সালজংকে নতুন ফসল উৎসর্গ উপলক্ষে গারো সম্প্রদায়ের মানুষ ওয়ানগালা উৎসবের আয়োজন করে।

গারো সম্প্রদায়ের আদি ধর্ম সাংসারেক অনুসারে শস্য দেবতা মিসি সালজংকে অর্চনা করা হয়। সব ধরণের ফসল দেবতাকে উৎসর্গ করার পর নিজেরা গ্রহণ করেন মান্দিরা। এতে খরাপ কিছু থেকে ফসল রক্ষায় মোরগ দিয়ে রাকাশি পূজা করা হয়। এ সময় গারো সংস্কৃতির বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়।

অনুষ্ঠানে সুমন রুরাম আপেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ানগালা উৎসবের আহ্বায়ক প্যারিস চিসিম, উৎসব কমিটির উপদেষ্টা মার্টিন মানকিন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার প্রশান্ত চিরান, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শহর শাখার সভাপতি অরন্য ই চিরান, গারো হাউজিং সোসাইটির সভাপতি ধিরেন সাংমা, ঢাকা এলাকার নকমা অন্তর মানকিন প্রমুখ।