● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির রজত জয়ন্তী পালন

জাগো ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ০৭:১৫ পিএম
কপি হয়েছে!

বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হলো ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি বা রজত জয়ন্তী।  

এ উপলক্ষ্যে শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে টাউনহল প্রাঙ্গণে এসে র‌্যালিটি শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে র‍্যালী উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. নাঈমুল হক, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

র‍্যালিতে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালীরা নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অংশ নেন। এতে আওয়ামী লীগসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন।  

এদিকে বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হয়।

পাহাড়ে দুই দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।