২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আমতলীতে ১ কেজি গাঁজা মাদক কারবারি গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

বরগুনার আমতলীতে ১ কেজি মাদক (গাজা) সহ মোঃ শামীম মোল্লা নামে একজনকে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কুকুয়া ইউনিয়নের মহিষকাটা ও কেওয়াবুনিয়ার মাঝামাঝি রায়বালা এলাকার আলী হোসেন মাস্টার বাড়ির পাশে রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কথিত মাদক কারবারি মোঃ শামীম মোল্লাকে মাদক (গাঁজা) বিক্রয় এর জন্য আলী হোসেন মাস্টার এর বাড়ির সামনে অবস্থান করলে। আমতলী থানার এস আই দাদন মিয়া ও তার সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মোঃ শামীম মোল্লাকে ১ কেজি গাজা সহ গ্রেফতার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ৷ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শামীম মোল্লাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

আমতলীতে ১ কেজি গাঁজা মাদক কারবারি গ্রেফতার

লিংক কপি হয়েছে!