● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পলাশে বন্ধুর বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী

জাগো ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ১০:২৪ পিএম
কপি হয়েছে!

নরসিংদীর পলাশে বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় শাকিল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এলপিজি কারখানার সড়কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মিলে শাকিল ঘোড়াশালে তার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের

কারখানার সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা প্রাণ আরএফএলের একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেটিকে চাপা দেয়। এসময় শাকিল ও তার বন্ধু আনিছুর গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানায়, দুর্ঘটনার একজনের মৃত্যু ও একজনের আহতের খবর শুনেছি।