২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইনোসেন্ট চাইল্ড স্কুলের পঞ্চম শ্রেণির পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উক্ত বিদ্যালয় চত্বরে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক আমজাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আনোয়ার বারী সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রিতা রাণী দত্ত, ইসরাত জাহান,তাহসিনা আক্তার, কামাল হোসেন, এহসানুল হক, সুদীপ্ত সাহা,সাবিবুর হাসান, শুভন বিশ্বাস প্রমুখ।

বিদায়ী বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের পরিচালক আমজাদ হোসেন সোহেল বলেন,বিদায় শব্দটি সত্যি খুব কষ্টের। আর তাই তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। আর এই কষ্ট সেদিনেই শেষ হবে যেদিন শুনবো তোমারা প্রতিষ্ঠিত হয়েছো। তিনি আরো বলেন, তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতির আগামীর ভবিষ্যৎ।

সব শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও মুনাজাত মিলাদ পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আব্দুল্লাহ সুমন। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণির ছাত্র তামিমুর রহমান জিসান। অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে মোট ২৫ জন শিক্ষার্থী বার্ষিক পরিক্ষায় অংশ গ্রহন করবেন। এছাড়াও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বেশ কয়েকজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার তুলে দেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক -শিক্ষিকা বৃন্দ। এসময় শিক্ষার্থীরাও তাদের প্রিয় স্যারদের উপহার প্রদান করেন।শেষে বিদায়ী শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে একে অপরকে জরিয়ে ধরে বিদায় নেয়। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।q

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!