● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন নীলফামারীর মোঃ রতন সরকার

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী মোঃ রতন সরকার । সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে রতন সরকার কে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়।

মোঃ রতন সরকার নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের বাসিন্দা। তিনি রংপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সি পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন। সেখান থেকে সবে মাত্র তিনি মাস্টার্স ডিগ্রী সম্পূর্ণ করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করা হলো।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা’র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

মোঃ রতন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং হলের স্লোগান মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ রতন সরকার জানায় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা বদ্ধপরিকর থাকবো।

তিনি আরও জানান, যখন পদ ছিলনা তখনও আমি নিজ এলাকায় এবং হলে সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি,এখনো দায়িত্বশীল জায়গা থেকে সেটা আরো ভালোভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করবো। আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করে যাবো। আশা করি আগামী নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হবে।

উল্লেখ্য মোঃ রতন সরকার ও তার পরিবার বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময় থেকে দলটির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে জানা যায়।