২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

নেত্রকোণার দুর্গাপুরে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানীখং মিশন স্কুলে শতাধিক আদিবাসী নারী-পুরুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন জেলা পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন,দুর্গাপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী এসোসিয়েশনের চেয়ারম্যান সাইমন তজু,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ জানান, তীব্র এ শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত আছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

দুর্গাপুরে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

লিংক কপি হয়েছে!