● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ের দেবীগঞ্জ, ভিজিডি’র চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ০৭:৩৪ পিএম
কপি হয়েছে!

গত ২৮ নভেম্বর অনলাইন জাগো বুলেটিন, বাংলার দর্শন, দৈনিক জনবানী, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন দৈনিকে দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। নিউজ হওয়ার পর জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.গোলাম ফেরদৌস কে আহবায়ক করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছেন জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম। তিনি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়,দেবীগঞ্জ সদর ইউনিয়নে ২০২১-২২ সালের ভিজিডি/ ভিডব্লিউবি আওতাধীন কর্মসূচির কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ৮শ ৪৫ জন। তার বিপরীতে মাসে চাল বরাদ্দ পায় ২৫.৩৫০ মেট্রিকটন।গত জুলাই ও আগস্ট মাসের বরাদ্দের চাল একসাথে উত্তোলন করে এক মাসের বিতরন করা হয়েছে এমন অভিযোগ উপকারভোগিদের।এছাড়াও দুই বছরের ভিজিডি কার্ডে ২২ মাস পার হলেও চাল পেয়েছেন দুই বস্তা। কেউ জানেন না, তার নাম ভিজিডি কার্ডের তালিকায় রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো.গোলাম ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ যেহেতু নাই, আমি আগেই তদন্ত শুরু করেছি। জানতে পেরেছি সংবাদ প্রকাশিত হওয়ার পর চাল বিতরণ করেছেন। তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোন চিঠি পাইনি। চিঠি পেলে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করব।