● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পালিয়ে বিয়ে করে অপহরণের মামলায় প্রেমিক কারাগারে

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ পিএম
কপি হয়েছে!

নরসিংদীর পলাশে প্রেমিক যুগলের পালিয়ে বিয়ে করার ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে অপহরণের মামলা করেছে মেয়েটির পরিবার। এ মামলায় এখন কারাগারে ওই প্রেমিক । রবিবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

প্রেমিক উপজেলার গজারিয়া ইউনিয়নের চরমাহমুদপুর গ্রামের হানিফ পাঠানের ছেলে সাকিব পাঠান (১৮)। প্রেমিকা একই ইউনিয়নের ইছাখালী গ্রামের ইয়াছিনের মেয়ে সাবিকুন নাহার মীম (১৬)। তিনি পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তবে তাদের বিয়ের কোর্ট ম্যারিজে প্রেমিকের বয়স (২৩) ও প্রেমিকার বয়স (১৮) দেখা যায়।

জানা যায়, গত ২৯ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার কথা বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় মীম। এ ঘটনা জানাজানি হলে মেয়েটির পরিবার তাকে উদ্ধারে চেষ্টা চালায়। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে অপহরণের অভিযোগ এনে প্রেমিক সাকিব পাঠানের বিরুদ্ধে বাদী হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিমের বাবা।

পলাশ থানা পুলিশ নারী ও শিশু নিযার্তন দমন আইনের ৭ ধারায় এটি মামলা হিসাবে রেকর্ড করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জানা যায়, তাদের মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করে কিছু দিন তারা ঘর-সংসার ও করেছে।

প্রেমিকের বিরুদ্ধে তার পিতা যে অভিযোগ এনেছে তা পুরোপুরি মিথ্যা। মেয়েটি বর্তমানে তার পরিবারের জিম্মায় রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফ খান জানান,ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের ঘটনা ছিল বলে মনে হচ্ছে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলাটি রেকর্ড করা হয়েছে । পরবর্তীতে অধিকতর তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন পাঠানো হবে।