● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মো.মিলন মিয়া(১৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং চালক সহ গুরুতর আহত হয়েছে আরও ৩ জন । মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়া পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা বেলতলী গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা হলেন, নেত্রকোণা সদরের কোনাপাড়া গ্রামের শাহআলম (২০),কেন্দুয়া উপজেলার জুনায়েদ আহমেদ রায়হান(২০) ও মদন উপজেলার চাঁনগাও গ্রামের সামিউল ইসলাম(১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা ৪জন মোটরসাইকেল যোগে দুর্গাপুরের বিজয়পুরের দিকে বেড়াতে আসতেছিলো। পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্গাপুরের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষনা করেন ও অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সৌরভ সাহা জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যান। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানা নেয়া হবে। স্বজনদের থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।