২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মিছিল নিয়ে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে যোগ দিয়েছেন পবিপ্রবি ছাত্রলীগ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন ছিল আজ।
এ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকশত শিক্ষার্থীসহ সম্মেলনে যোগ দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। এতে যোগ দিতে ভোর থেকেই পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকসহ অসংখ্য নেতাকর্মী ও শিক্ষার্থী ক্যাম্পাস থেকে রওনা হন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা।
সম্মেলন উপলক্ষে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে জড়ো হন পবিপ্রবি ছাত্রলীগ।
এছাড়াও হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন। একেক শাখার নেতা-কর্মীরা একেক রঙের টি-শার্ট ও টুপি পরেছেন।
ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

মিছিল নিয়ে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে যোগ দিয়েছেন পবিপ্রবি ছাত্রলীগ

লিংক কপি হয়েছে!