● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লা তিতাসে মাছ ধরা নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ১০:৩৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার তিতাস উপজেলায় জমি নিয়ে পুর্ব বিরোধ ও পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবু মোল্লা ও ইউপি সদস্য সাইফুলের গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতা জহিরুল ইসলাম নিহত হয়েছে। 
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে সংঘর্ষ হয়। এ সময় তিতাস থানার পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে। 
নিহত জহিরুল ইসলাম (৩২) ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে এবং একই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানা যায়, যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আবু মোল্লা চেয়ারম্যান ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় দাওয়া-পাল্টা দাওয়া হয়। খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতিতে সাইফুল মেম্বারের লোকজন প্রকাশ্যে হামলা চালায়। এ সময় আবু মোল্লা চেয়ারম্যানের ছেলে যুবলীগ নেতা মো. জহির, পুলিশের এসআই মাহমুদুল হাসানসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। 
মারাত্মকভাবে আহত জহিরুল ইসলাম কে প্রথমে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যসহ অন্যদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে ও নিহত জহিরের ভাই মোহাম্মদ আলী বলেন,আমার কেনা জায়গা থেকে জোর করে মাছ ধরে নিয়ে গেলে জহির এসে বাধা দেয়। এতে সাইফুল মেম্বারের সন্ত্রাসী বাহিনী রাম দাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ভাইকে হত্যা করে। তারা পুলিশের উপস্থিতিতে আমার বাড়িতে হামলা এবং লুটপাট করে। এ সময় আরও ৪/৫ জন আহত হয়েছে।’ তিনি দোষীদের গ্রেফতার ও হত্যার বিচার দাবি করেন। 
সাইফুল ইসলাম মেম্বারের বলেন,আমার পুকুরের মাছ জোর করে ধরে নিতে আসলে আমার লোকজন বাধা দেয়। তারা বাধা আমান্য করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।’ 
এ ব্যাপারে তিতাস থানা ওসি সুধীন চন্দ্র দাস বলেন,পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে দুই পক্ষের ইটপাটকেলের আঘাতে একজন পুলিশ কর্মকর্তাসহ তিন পুলিশ আহত হয়েছে। আহত জহিরের মৃত্যুর খবর পেয়েছি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ হত্যার সঙ্গে যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।