২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়।

আলোচনা সভায় পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক,প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক,ডা. কামরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এম এন আলম, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুর মুক্ত দিবসে শিশু কিশোরদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা প্রংশসনীয় উদ্যেগ। আলোচনার মাধ্যমে শিশুরাও জানতে পারলো দুর্গাপুর মুক্ত দিবসের তাৎপর্য। বক্তারা পথ পাঠাগারকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা শেষে মঙ্গলবার সন্ধ্যায় চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

দুর্গাপুরে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা

লিংক কপি হয়েছে!