● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে সংখ্যালঘু তিন পরিবারকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ০৫:৪৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের ০৫ ওয়ার্ড ইউপি সদস্য মো. ইলিয়াস মোল্লা কর্তৃক জাফরাকান্দি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের তিন পরিবারকে উচ্ছেদের প্রতিনিয়ত হুমকী দেয়া হচ্ছে দাবী করে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে পরিবারগুলোর সদস্যরা।  

বুধবার দুপুরে জাফরাকান্দি গ্রামের উচ্ছেদ হুমকীর শিকারদের নিজ বাড়ীতে সাংবাদিক সম্মেলনে তারা দাবী করেন, খেলার মাঠ বানানো হবে দাবী অবিলম্বে বাড়ীঘর ছেড়ে দিতে বলে দেয়া হয়েছে,অন্যথায় বলপুর্বক উচ্ছেদ করা হবে বলে হুমকী দেয়া হয়েছে। 

সাংবাদিক সম্মেলনে হুমকি প্রাপ্ত রতন কুমার মন্ডল, মানিক কুমার মন্ডল ও পরিতোষ বিশ্বাসসহ পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, প্রভাবশালী ইউপি সদস্য মো. ইলিয়াস মোল্লা কর্তৃক হুমকির কারণে ওই সকল পরিবারের নারী ও শিশুসহ সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা যে কোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে বলে সংশয় প্রকাশ করছেন। পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।