২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফুলবাড়ীয়া হানাদার মুক্ত দিবস আজ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

ঐতিহাসিক ৮ ডিসেম্বর আজ। ১৯৭১ সালের এইদিনে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আকাশে উঠে স্বাধীন সূর্য। বিজয়ের হাসি হেসে দলে দলে মুক্তিযোদ্ধারা উপজেলা সদরে প্রবেশ করেন। হাতে রাইফেল ও বাংলাদেশের মানচিত্র খচিত রক্তলাল সূর্য সংবলিত সবুজ জমিনের পতাকা।

মহান মুক্তিযুদ্ধে উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে পাক সেনাদের সঙ্গে বাংলা মায়ের দামাল ছেলেদের যুদ্ধ ছিল বহুল আলোচিত। টানা ৭২ ঘণ্টা হয়েছিল এ যুদ্ধ।

ওই সময় পাক সেনারা ইউনিয়ন পরিষদের ছাদের উপর মেশিনগান রেখে গুলি করে অসংখ্য মানুষ হত্যা করেছিল। আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল ৫টি গ্রাম।

ক্যাম্পে ধরে আনা মানুষজনকে স্থানীয় বানার নদীর ব্রিজের উপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে লাশ ফেলে দিত বানার নদীতে। রক্তে লাল হয়ে যাওয়া বানার নদীর পানির প্রবাহে গুলিবিদ্ধ নিথর দেহগুলো ভেসে যেত ভাটির দিকে।

৭ ডিসেম্বর রাতে ফুলবাড়িয়া সদরে পাকিস্তানিদের ক্যাম্প ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের বজ্র কঠিন গেরিলা আক্রমণে ৮ ডিসেম্বর ফুলবাড়ীয়ার মাটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্ত হয় ফুলবাড়ীয়া।

মুক্তি সংগ্রামের এসব বীরত্ব গাঁথা গল্প নিয়েই সমৃদ্ধ ফুলবাড়ীয়া জনপদের ইতিহাস। মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা পরিষদ চত্ত্বরের দক্ষিণ পাশে স্থাপন করা হয়েছে মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সদরের ভালুকজান ব্রীজের পাশে দাঁড়িয়ে আছে মুক্তিযোদ্ধাদের নামসহ স্মৃতিসম্ভ আর রাঙ্গামাটিয়া বাজারে প্রবেশ করতেই বানার নদীর পাড়ে রয়েছে স্মৃতিসৌধ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

ফুলবাড়ীয়া হানাদার মুক্ত দিবস আজ

লিংক কপি হয়েছে!