● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ০৮:১০ এএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা সদর এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় ৪টি ককটেল ও বাজারের ব্যাগ থেকে কাঁচের বোতলে তৈরি ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাত ১০টার সময় এগুলো উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপার সদর ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন এরিয়ায় হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে ৩ বার প্রকম্পিত হয়। শব্দ শুনে লোকজন হুড়োহুড়ি করে মসজিদ এর সামনে গেলে পুকুর ঘাট এর পাশে একটি গাছের গোড়ায় ৪ টি ককটেল সদৃশ লাল রঙের বস্তু দেখতে পায়। পরে ভুমি অফিসের তহশিলদার মিলন মিয়া থানায় খবর দিলে পুলিশ এসে ৪ টি অবিস্ফোরিত ককটেল ও বাজারের ব্যাগ থাকা কাঁচের বোতলে তৈরি ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা দেখতে পায়। পরে ককটেল ও বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য, উত্তপ্ত পরিবেশে গড়ার জন্য এই গুলো ইচ্ছাকৃত ভাবে কে বা কারা রেখে গেছে। পুলিশ এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে।