● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ০৬:১৮ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড়ে ককটেল বিস্ফোরণ এবং অবিস্ফোরিত অবস্থায় ৪টি ককটেল, ৩টি পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাসুদ রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় শহরের কলেজ রোডে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন জানান, গতকাল রাত দশটার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় আরও চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে। ওই রাতেই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এর ধারাবাহিকতায় এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।