● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

চবি লোকপ্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ০৭:৫২ পিএম
কপি হয়েছে!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ২০২১—২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৭ ডিসেম্বর ২০২২ বেলা ১১:৩০ টায় উক্ত বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। চবি লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. ফারজানা নাসরিন এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উক্ত বিভাগের প্রফেসর ড. আফরোজা বেগম, প্রফেসর ড. সোনিয়া হক, প্রফেসর ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ, সহযোগী অধ্যাপক জনাব মমতাজ উদ্দিন আহমদ, জনাব মোরশেদুল হক ও জনাব মোহাম্মদ রেজাউল করিম এবং সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ ইয়াকুব ও জনাব আমিনা সাবরিন।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের চবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চবির লোক প্রশাসন বিভাগে ভর্তির সুযোগ লাভ করায় তাদের অভিনন্দন জানান। তিনি নবীন শিক্ষার্থীদের বিভাগের গুণী শিক্ষকদের সান্নিধ্যে থেকে তাঁদের আদেশ-উপদেশ মেনে পড়ালেখায় অধিকতর মনযোগী হয়ে নিজেদের দক্ষ নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

বিভাগের শিক্ষার্থী জনাব মসিউর রহমান নাঈম এর সঞ্চালনায় নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাজিদা ইসফাত রহমান ও হাবিব পাটওয়ারী।