২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে হাকিম মাষ্টার ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ব্যাডমিন্টন টুনামেন্ট। বুধবার ৭ ডিসেম্বর রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শেখ রাসেল স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত মরহুম আব্দুল হাকিম মাস্টার এর স্মৃতিচারণে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হলো । খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দেবীগঞ্জ থানা ।
রানার্স আপ হয় বোদা কৃষি ব্যাংক। টুনামেন্টে ৮টি দল অংশ গ্রহন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগড় আলী। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মশিউর রহমান, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সাজু।

উল্লেখ্য, মরহুম আব্দুল হাকিম দীর্ঘ দিন অত্যন্ত সততার সাথে কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। চাকুরী জীবন শেষে অবসর জনিত থাকা অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। তার স্মৃতি ধরে রাখার জন্য কালীগঞ্জ শেখ রাসেল যুব সংঘ এ প্রতিযোগিতার আয়োজন করে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

পঞ্চগড়ের দেবীগঞ্জে হাকিম মাষ্টার ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!