● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো বিডিইউ’কে গড়ে তোলা হবেঃ উপাচার্য

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম
কপি হয়েছে!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’র (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরা বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরিচালিত হয় সেভাবে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হবে।
তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে বিডিইউ’কে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।
বৃহস্পতিবার ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রোগ্রামের শিক্ষার্থীদের আয়োজনে কালচারাল নাইট ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য একথা বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ,শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো: আশরাফুজ্জামান-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন,শিক্ষা জীবনে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু চাকরির বাজার এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া সিজিপিএ এর উপর নির্ভর করে না। এখানে নেতৃত্বের গুণাবলী,যোগাযোগ দক্ষতা, সমন্বয় সাধন দক্ষতা,স্মার্টলি কাজ করার দক্ষতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতাসহ আরও অনেকগুলি দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতাগুলি শিক্ষার্থীদের অর্জন করতে হবে।