২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পারিবারিক কলহের অভিযোগে  ফরিদপুরের ছেলের ধারালো অস্ত্রের কোপে পিতা খুন

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের কোপে কিবরিয়া ফকির (৫৫) নামের এক পিতার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দিনগত সাড়ে রাত ৮টার দিকে উপজেলার ছেলেধরচর এলাকায় নিজ বাড়িতেই এ খুনের ঘটনা ঘটে। 

নিহত কিবরিয়া ভাঙ্গা বাজারের শ্রমিক ছিলেন। ছেলে হত্যাকারী নাঈম একই বাজারের খাবার হোটেলের বাবুর্চির কাজ করতো।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে পিতাকে আঘাত করে পুত্র নাঈম ফকির (১৯)। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া জানান, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনি পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

পারিবারিক কলহের অভিযোগে  ফরিদপুরের ছেলের ধারালো অস্ত্রের কোপে পিতা খুন

লিংক কপি হয়েছে!