২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মানিকছড়িতে গলা কাটা লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামের এক কাতার প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার পুত্র কাতার প্রবাসী মো.সাজ্জাদ হোসেনকে (২৪)কে বা কাহারা রাতের আধারে নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির রহস্যজনক উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

মানিকছড়িতে গলা কাটা লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!