পঞ্চগড়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের (আসফ) আয়োজনে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জল, আইন সহায়তা ফাউন্ডেশনের জেলা সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক রসুল বকস্ মানিক, সিনিয়র সহ সভাপতি এডঃ জালাল উদ্দিন, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম প্রমুখ। আলোচনা শেষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
