● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন – মসিক মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৮:১৩ পিএম
কপি হয়েছে!
 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি একাত্তরের পরাজিত শক্তি, ১৫ ই আগস্টের ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিভিন্নভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমরা ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ এখান(ধানমন্ডি ৩২) থেকে শপথ নিব সকল অপশক্তিকে রুখে দিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী দিনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করে এই জয়যাত্রাকে অব্যাহত রাখবো। রবিবার দুপুরে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এসময় উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ময়মনসিংহ বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, মহানগর কৃষক লীগের সভাপতি এবি ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান, মহানগর আওয়ামীলীগের সাবেক সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক সদস্য রেজাউল করিম রেজা, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি  মোঃ আব্দুল আউয়াল মিন্টু,
মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান শাহীনুর, মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি, মহানগর আওয়ামীলীগের ৩৩ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, মসিকের কাউন্সিলর, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দসহ প্রমূখ।