শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ এ শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের নেতৃত্বে বুধবার (১৪ ডিসেম্বর) পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম, খলিলুর রহমান (জীম), শাহরিয়ার কবির রিমন, সোহান সিদ্দিকী, ও ফারহানা নওশিন তিতলী।
