● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রানা মারা গেছেন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৮:৩৫ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তারিকুল মোস্তাক রানা (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারিকুল মোস্তাক রানা কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমানের একমাত্র পুত্র। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রানা বুকে হালকা ব্যথা অনুভব করেন। এ অবস্থাতেই রাত জেগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন।
বুধবার (১৪ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে বুকে ব্যথার তীব্রতা বেড়ে গেলে তাকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে দরগাহ জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।