● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সিরাজগঞ্জে মোটরসাইকেলকে বাসের ধাক্কা, চিকিৎসক নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০১:০০ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। এ দুর্ঘটনায় আহত হযেছেন একই মোটরসাইকেলের আরেকজন আরোহী।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শহরের কাঠের পুল এলাকায় উর্মি ডেন্টাল চিকিৎসালয়ে দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে শরিফুলসহ দুইজন মহাসড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। আহত অপর আরোহীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বলেন, বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই দন্ত চিকিৎকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায়
বাসচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।