● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

লাখ লাখ হাতিয়ে নেন জ্বিনের বাদশা আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কথিত জ্বিনের বাদশা পরিচয়ে সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসোমা গ্রামের সব্দর আলীর ছেলে মোঃ বাবুল মিয়া(ল্যাংড়া বাবুল) ওরফে জ্বীনের বাদশা বাবুল (৪৫) জ্বীনের বাদশার মাধ্যমে একশত বিশ কোটি টাকা ও একটি স্বর্ণের পুতুল পাইয়ে দিবে বলে বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়ে ফাঁদে ফেলে পরিস্থিতি বুঝে বিভিন্ন সময়ে হাতিয়ে নেন মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা ।

জ্বীনের মাধ্যমে টাকা প্রাপ্তিতে বিলম্ব হতে থাকায় এবং জ্বীনের বাদশাখ্যাত প্রতারক বাবুল বিভিন্ন বাহানায় ঘুরাতে থাকে ভুক্তভোগী শওকত আলী(৪০)কে। পরে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভুক্তভোগী শওকত আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক বাবুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারনার কথা স্বীকার করেছে। ভুক্তভোগী শওকত আলীর বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাগড়া গ্রামে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, শুধু শওকত আলীকেই নন,সে আরও অনেক মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। তিনি আরও জানান, এর আগে ২০২০ সালেও সে একই অপরাধে গ্রেপ্তার হয়েছিল ।একটি প্রতারক চক্রের মাধ্যমে সে এই অপরাধ করে বেড়াত। লিখত অভিযোগের ভিত্তিতে প্রতারক বাবুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।