● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বিজয় দিবসে লাল সবুজের আলোয় ঝলমল করছে কুমিল্লা শহর

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম
কপি হয়েছে!

বিজয়ের রঙে সেজেছে পুরো নগরী। সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা ঝলমল করছে লাল সবুজের আলোয়। লাল সবুজের বিচ্ছুরণে বিমোহিত কুমিল্লা নগরবাসী। লাল সবুজের আলোকসজ্জা বিজয়ের আনন্দকে আরও রঙিন করে তুলেছে।
পুরো শহরই যেন পতাকা, চারিদিকে লাল আর সবুজের ছড়াছড়ি। উঁচু দালান, সড়কের পাশে সবখানেই শোভা পাচ্ছে পতাকার রঙের নান্দনিক আলোকসজ্জা। মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও সেজেছে বিজয়ের রঙে। লাল সবুজের এমন বিমোহিত রূপ বিজয়ের আনন্দকে বহুগুণ বাড়িয়েছে সব শ্রেণীর মানুষের।
মনির হাসান নামের এক পথচারী বাসসকে বলেন, খুবই সুন্দর লাগছে। আমি গর্বিত যে বাংলাদেশ আমার মাতৃভূমি। এক রিকশাচালক জামাল মিয়া বলেন, পুরো শহরটা পতাকার রঙে লাইটিং করেছে। দেখতে অনেক ভালো লাগছে। লাল সবুজের বিচ্ছুরণে বদলে গেছে রাতের কুমিল্লা, বিজয়ের এ আলোকসজ্জা উপভোগ করতে গভীর রাতে ঘর থেকে বেরিয়েছেন অনেকেই।
শহরের বাদুরতলা এলাকার খন্দকার দেলোয়ার বাসসকে বলেন, আমরা ঘুরে ঘুরে দেখছি। এ অসাধারণ লাইটিংটা বিজয় দিবসের আনন্দ আরেকটু বাড়িয়ে দেয়। লাল সবুজের এ আলোকসজ্জার মত ঝলমলে হয়ে উঠুক আগামীর বাংলাদেশ, বিজয়ের মাসে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের।
কলেজ শিক্ষার্থী সিয়াম হোসেন ভূঁইয়া বাসসকে বলেন, বিজয় দিবস উপলক্ষে সাজানো এমন মনোমুগ্ধকর দৃশ্য নিজ চোঁখে না দেখলে কেউ উপভোগ করতে পারবে না। দীর্ঘ নয় মাস সংগ্রামের পর পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে একটি স্বাধীন বাংলাদেশের যে পতাকা ছিনিয়ে এনেছিলো বাংলাদেশ তা আজ শোভা পাচ্ছে দেশের সর্বত্র। নগরবাসী জসিম উদ্দিন বলেন, আমরা ঘুরে ঘুরে দেখছি। এ অসাধারণ লাইটিংটা বিজয় দিবসের আনন্দ আরেকটু বাড়িয়ে দেয়।