● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ের ৯ মাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০২:৫৯ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড় সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে বিআরটিসি বাস ও সাদমান পরিবহন নামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছে।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে নয় মাইল ফুলতলা নামক এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাসটি। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান পরিবহন নামে অপর একটি মিনিবাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

ফলে বিআরটিসির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে দুই বাসের ১৭ জন যাত্রী আহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাদের কে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। ২ জনের আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে আহতদের খোজখবর নেন।