● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:১২ পিএম
কপি হয়েছে!

মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে শাড়ী- লুঙ্গি বিতরণ  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের আয়োজনে দক্ষিণ বঠিনা বধ্যভূমি মাঠে   ইউনিয়নের ৬৯ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। 
শুরুতে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর মুক্তি যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণের মধ্য দিয়ে আলোচনা করেন।
৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের ৬৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের  মাঝে শাড়ী- লুঙ্গি বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ঘোষণা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে  স্মরন করেন  এবং তিনি বলেন আমরা আজকে স্বাধীন বাংলায় বসবাস করতে পারছি আপনারা বীর মুক্তিযোদ্ধাদের জন্য। তিনি  বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় সাহসের প্রসংশা করে তিনি  বলেন মাত্র ৯ মাসের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে এক মাত্র বীর মুক্তিযোদ্ধাদের জন্য । 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের সদস্যগণ।