● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করাই হোক বিজয়ের শপথ- মসিক মেয়র

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:৩০ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছিলাম। বিজয়ের দিনে আমাদের শপথ হোক শত প্রতিকূলতা পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সেই হাতকে শক্তিশালী করার।

আজ শুক্রবার সকাল ৮ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের শিববাড়ি দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন মেয়র। এ অনুষ্ঠানের আগে শিববাড়ি আওয়ামী লীগে অফিসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পতাকা উত্তোলন ও পরবর্তীতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

মেয়র আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বনির্ভরতা দিয়েছে, উন্নয়নশীল দেশে পরিণত করেছে।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে এবং জয়বাংলা চত্বরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র, কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও তিনি বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ রাইফেলস ক্লাব আয়োজিত শুটিং প্রতিযোগিতা এবং ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি আয়োজিত স্বেচ্ছাসেবকদের বিজয় শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।