● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হলো বই খুলে পরীক্ষা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:৩০ পিএম
কপি হয়েছে!

পরীক্ষার হলে শিক্ষার্থীরা বই খুলেই উত্তর লিখবে! এমন অপরিচিত পরীক্ষা পদ্ধতি অনেকের কাছে অদ্ভুত শোনালেও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আলোর অনির্বাণ কর্তৃক ট্যালেন্ট হান্ট বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মরহুম শহিদুল আলম শহীদ স্যারের স্বরণে ব্যতিক্রম পদ্ধতিতে এ মেধা যাচাই পরীক্ষা শনিবার উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষাটির আয়োজন করে অত্র স্কুল থেকে বিভিন্ন বছরে এসএসসি পাস করে বিভিন্ন পাবলিক বিশ্বব্যিালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন আলোর অর্নিবাণ।

তৃতীয় বারের মতো আয়োজিত এ পরীক্ষায় ঈশ্বরগঞ্জ উপজেলাসহ ত্রিশাল,নেত্রকোনা,গৌরীপুর, নান্দাইল,গাজীপুরসহ আশেপাশের বিভিন্ন স্কুল থেকে ১২শ ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৬ষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীরা তাদের পাঠ্য বোর্ড বইয়ের উপর ব্যতিক্রম এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষায় পরীক্ষার্থীরা বই নিয়ে হলে প্রবেশ করার সুযোগ পায়। কোন ফি ছাড়া অনুষ্ঠিত এ পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ৭৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও বিশেষ উপহার।

বিশেষ এ পরীক্ষা দেখার জন্য বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত হয় স্কুলে। পরীক্ষার হলে পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

আর পরীক্ষার হল পরিদর্শন করেন, নুর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যাপক হুমায়ুন কবীর,
শাজজালাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদীন,মাইক্রোসফট ইঞ্জিনিয়ার আমেরিকা প্রবাসী ফজলে রাব্বী, পারফেক্ট ট্রেড ইন্টারন্যাশনালের সিইও মনিরুজ্জামান মানিক, আলোর অনির্বাণ সংগঠনের মুখপাত্র ১১ ব্যাচের আব্দুল্লাহ আল ফয়সাল, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আর.কে রাজু, দৈনিক আজকালের খবর পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি এহসানুল হক, আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ইসহাক প্রমুখ।

পরীক্ষায় অংশগ্রহণকারী উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী এ.কে.এম ফয়সল আহমেদ বলেন, এ ধরনের পরীক্ষা আমাদের খুব কাজে আসবে এবং পরীক্ষা সম্পর্কে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবী রাখে।

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এবছর তৃতীয় বারের মতো মেধা যাচাইয়ের জন্য বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিষ্ঠানের কার্যক্রম ধরে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।