২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুর পৌর উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন আঃ ছালাম

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আঃ ছালাম এই নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।(১৬ ডিসেম্বর) স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় পদটি শূন্য হয়। শূন্য পদে আগামী ১২ জানুয়ারি ২০২৩ এই আসনে উপনির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ডিসেম্বর, বাছাই ১৯ ডিসেম্বর, আর ২৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

দুর্গাপুর পৌর উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন আঃ ছালাম

লিংক কপি হয়েছে!