২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মমেক হাসপাতাল এর আয়োজনে মহান বিজয় দিবসে আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে গত ১৬ ডিসেম্বর বেলা ১১ টায় মেডিকেল হাসপাতালে  অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ডাক্তার কায়সার ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ ওয়ায়েজ উদ্দীন ফরাজী (উপ-পরিচালক), ডাঃ মোঃ জাকিউল ইসলাম (এডমিন), ডাঃ শেখ আলী রেজা সিদ্দিকী (অর্থ ও ভান্ডার)।
আলোচনা সভায় বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া বলেন, যার জন্য আজ আমরা একটি দেশ পেয়েছি তার কি সঠিক মূল্যায়ন আমরা করতে পেরেছি। আমাদের সকলের উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানা। এই মহা মানব সৃষ্টি না হলে আজ বাংলাদেশ নামক এই দেশটি আমরা পেতাম না। তিনি বাংলার আপামর জনসাধারণের জন্য বারবার কারা ভোগ করেছেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় মামলার শিকার হয়েছেন, তবুও তিনি পিছপা হননি। তার সঠিক দিকনির্দেশনায় আমরা এই দেশটি পেয়েছি। তাই আমাদের সকলের উচিত দল-মত নির্বিশেষে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখব। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ডাক্তার মানিক মজুমদার, ডাক্তার রাহাত চৌধুরী, ডাক্তার টি আই খান অসীম, চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ প্রমূখ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

মমেক হাসপাতাল এর আয়োজনে মহান বিজয় দিবসে আলোচনা সভা

লিংক কপি হয়েছে!