● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রুহিয়ায় পরিত্যক্ত জায়গায় সবজি চাষ, থানার সৌন্দর্য বৃদ্ধি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:২৮ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ের রুহিয়া  থানার পরিত্যক্ত জায়গায় বিভিন্ন রকম সবজি চাষ করা হচ্ছে। এতে করে চাহিদা মিটছে  থানা পুলিশের। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার উদ্যোগে বিভিন্ন রকম সবজি ও ফুলের  চাষ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের এক খন্ড জমিও যেন অনাবাদী না থাকে। ফসল উৎপাদনে বেশি নজর দিতে হবে। যারা ঘরে বসে আছেন ছাদে বাগান করুন, জমি থাকলে গাছ লাগানোর কাজ আপনারা নির্বিঘ্নে করতে পারেন।’ এরই পরিপ্রেক্ষিতে থানা চত্বরে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে চাষ করা হয়েছে নানা ধরনের সবজি। যেন সবুজের সমারোহ। এখানকার আবাদকৃত শাক-সবজি ক্ষেত থেকে তুলে থানার অফিসার ও ফোর্সসহ সবাই পরিবারের অনেকটা চাহিদা পূরণ করছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, থানা চত্বরে প্রায় ৫০ শতাংশ পরিত্যক্ত জায়গায় সুসজ্জিত একটি সবজির ক্ষেত। এখানে ফুলকপি, বাঁধাকপি, সবুজশাক, লালশাক, মূলাশাক, বেগুন, রসুন, পেঁয়াজ, টমেটো ও শিম,লাউ,পেপে সহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। এছাড়া বাহারি রঙের বিভিন্ন প্রজাতির ফুলের গাছ  লাগানো হয়েছে।

সবজি বাগানের সার্বিক পরিচর্যা ও দেখভালের দায়িত্বে আছেন থানার নায়েক মাহফুজুর, কনস্টেবল মন্টু, দেলোয়ার, মসলেম, রতন, মালেক। তারা বলেন, ওসি স্যারের নির্দেশমতে সবজি বাগান করেছি। খুবই ভালো লাগে বাগান দেখে। এখানে উৎপাদিত সবজি আমাদের চাহিদা পূরণ করছে।

থানার চারিদিকে বিভিন্ন রকম শাক সবজির চাষ করা দেখে খুব ভালো লাগে। কেননা যেসব জায়গায় সবজির বাগান করা হয়েছে আগে তা অনেক নোংরা ছিল সেখানে এবং বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে এতে করে থানা চত্বরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

এই বিষয়ে জাগো বুলেটিন এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আকাশ রহমান, রুহিয়া  থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে’ প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা বাস্তবায়নে থানার পতিত জায়গায় সবজির বাগান করতে হবে। তারই ধারাবাহিকতায় থানার চারিদিকে বিভিন্ন রকম শাক-সবজি চাষ এবং বিভিন্ন প্রজাতির ফুলের গাছ চাষ করেছি। এক সবজি উঠার পরেই আবার নতুন করে সবজি চাষ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ রায়  বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনাবাদী জমিতে সবজি চাষ করতে হবে। সে লক্ষে কৃষি বিভাগ কাজ করছে। থানা চত্বরে সবজি চাষ, এটা খুবই ভালো উদ্যোগ। কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় সবজি চাষাবাদের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।