২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফের (ইনান) নাম ঘোষণার পর ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল হয়েছে।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কমিটি ঘোষণার পর বুধবার বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালি উল্লাহ রাসেল , সাধারণ সম্পাদক আল ইমরান গণি ভূঞা হিরা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক সামিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

লিংক কপি হয়েছে!