২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ ৫০০গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকালে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিরাজ হোসেনে এর নির্দেশনায় এসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই আজিজুর ইসলাম, অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃফরিদ শেখ (২৫) পিতা সাহেদ আলী শেখ সাং মিনার গ্রাম থানা নগরকান্দা জেলা ফরিদপুর কে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করে শুক্রবার পুলিশ স্কটের মাধ্যমে ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নগরকান্দা থানার এসআই আনোয়ার হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

নগরকান্দায় গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লিংক কপি হয়েছে!