২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রুহিয়া থানার অন্তর্ভুক্ত ৬ টি ইউনিয়নের অসহায় হতদরিদ্র ও ভূমিহীন মানুষের কল্যানে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটি বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে আসছেন। প্রতি বছর থানার প্রতিটি ইউনিয়নের হতদরিদ্র ও ভূমিহীন মানুষের মধ্যে শীত বস্তু বিতরণ করে আসছে তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মন এবং সাধারণ সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ, ১ নং রুহিয়া ইউনিয়ন কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, ২ নং আখানগড় ইউনিয়ন কমিটির সভাপতি পুনেন্দ্রনাথ, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন কমিটির সভাপতি অধ্যক্ষ নিরঞ্জন রায়,১ নং রুহিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, ২ নং আখানগড় ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রুবেল রানা, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন কমিটির সদস্য মিজানুর রহমান, ২২ নং সেনুয়া ইউনিয়ন কমিটির সদস্য বিমল চন্দ্র, জারিয়া প্রমূখ। এ সময় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করেন এবং এলাকায় শীতার্ত অসহায় মানুষের পাশে থেকে শীত বস্তু বিতরণ সহ সার্বিক সহযোগিতা করার জন্য দাবি জানান।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!