● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৪ টি মোটরসাইকেল উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম
কপি হয়েছে!

গাইবান্ধা জেলায় আন্তঃজেলা কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামসহ তিনজনকে গ্রেফতার ও চারটি মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করেছেন গাইবান্ধার পুলিশ। আটককৃতরা হলেন,গাইবান্ধা সদর উপজেলার মৌজামালি বাড়ী গ্রামের দুলালের ভিটার মৃত দুলা মিয়ার ছেলে মোটরসাইকেল চোরের মূলহোতা কালাম, সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালের ভিটা এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে মইনুল মিয়া ওরফে পিচ্চু, একই উপজেলার কালদহ এলাকার মৃত মহির উদ্দিন এর ছেলে আঃ জব্বার ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রথমে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামকে সুন্দরগঞ্জ থানাধীন চৌমুনী বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর মূলহোতা কালামের দেয়া তথ্য অনুযায়ী বাকি দুজনকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবমোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । এর মধ্যে গাইবান্ধা সদর থানায় ৪ টি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে। শুক্রবার সকালে গাইবান্ধা সদর থানা চত্বরে জেলার সাংবাদিকদের প্রেসবিফিং করে এসব তথ্য জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।