২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বৃহত্তর ময়মনসিংহ জেলার এসএসসি ৯২’ পরিবার এর পূর্ণমিলন অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

 

বৃহত্তর ময়মনসিংহ জেলার এসএসসি ৯২ এর ৩০ বছর পূর্তী উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ আলী ইমরান (লালন) এর আহবানে ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ময়মনসিংহ এসএসসি ৯২’ পরিবার এর পূর্ণমিলন   ২০২২ ।
গতকাল  সকালে এসএসসি ৯২’ এর পূর্ণমিলনী অনুষ্ঠানে কানায় কানায় ভরে ওঠে ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের খেলার মাঠটি ।
এসএসসি ৯২ এর ৩০ বছর পূর্তী উদযাপন কমিটির আহবানে বৃহত্তর ময়মনসিংহ এর কিশোরগঞ্জ নেত্রকোনা জামালপুর শেরপুর ময়মনসিংহ টাঙ্গাইল জেলা থেকে এসএসসি ৯২’ পরিবারের ১৪০০ বন্ধু সহ প্রায় ১৬০০ এর উপরে রেজিস্ট্রেশন করে এতে মিলিত হয়  । এসএসসি ৯২ এর ৩০ বছর পূর্তী উদযাপন উপলক্ষে সকালে চল্লিশ পাউন্ডের একটি কেক কেটে দিন ব্যাপী কর্মসূচির সূচনা করা হয় । এ বিষয়ে শেরপুর থেকে আগত একজন বলেন এখানে এসে মনে হচ্ছে সেই আমাদের  স্কুল ও কলেজ সেই সময় চলে আসছি মনে হচ্ছে ও দীর্ঘদিন পরে অনেক বন্ধু ও বান্ধবীদের এক সাথে দেখা হলো। ধন্যবাদ জানাই এই জন্য এতো সুন্দর একটি আয়োজন করার জন্য। ভবিষ্যতে আরোও বড় পড়িসরে হবে আশা করি।
 এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন থানা এবং জেলা থেকে আগত বন্ধুদের স্মৃতিচারণসহ সাংস্কৃতিক পরিবেশ ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

বৃহত্তর ময়মনসিংহ জেলার এসএসসি ৯২’ পরিবার এর পূর্ণমিলন অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!