২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক নিয়াজ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে আবু সাইদ মোঃ ইকবাল সভাপতি ও নিয়াজ মোহাম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দিনব্যাপী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে দুটি পুর্ণাঙ্গ প্যানেল ও একটি আংশিক প্যানেল অংশগ্রহণ করে। নির্বাচনে ৫১টি পদের মধ্যে ইকবাল, নূরুল আমীন, নিয়াজ প্যানেল থেকে ৫০টি পদে বিজয়ী হয়। মাহবুব, ফখরুল ও জামাল পরিষদে ১টি পদে সহ সম্পাদক (মহিলা) নায়িমা আমিন বিজয়ী হন।
প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে অন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, নির্বাহী সভাপতি মোঃ নূরুল আমীন, সিঃ সহ সভাপতি আসাদ উল্লাহ, সাজিদুল ইসলাম সেলিম, সিঃ সহ সভাপতি (মহিলা) সফিকুন্নাহার, সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোঃ হাবিবুর রহমান পাঠান, সহ সভাপতি (মহিলা) ছারা সুলতানা, মনিকা আক্তার, নির্বাহী সম্পাদক মুহাম্মদ জামিনুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক (মহিলা) ফৌজিয়া আক্তার, যুগ্ম সম্পাদক মহিবুল হাসান, শাহীনুর রহমান, যুগ্ম সম্পাদক (মহিলা) নাজমুন্নাহার, সহ সম্পাদক আফজাল হোসেন, শাহ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, মহিলা সম্পাদক গুফরান পারভিন, সহ মহিলা সম্পাদক সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, সহ অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, শিক্ষা সম্পাদক আতিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক বিলাল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক তারেক হোসেন, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মাহমুদুল হাসান, যোগাযোগ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক শরিফুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মীর কবির উদ্দিন, সমবায় সম্পাদক মোঃ আবু সাইদ, মিডিয়া সম্পাদক আবদুল্লাহ ইবনে জয়নাল কবির, প্রকাশনা সম্পাদক রাসেল আহাম্মেদ খান, আইসিটি বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক মাজহারুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নিয়াজ মোর্শেদ নাদিম, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোঃ সামছুল হক, আইন বিষয়ক সম্পাদক মতিউর রহমান, কল্যাণ ট্রাষ্ট সম্পাদক মোঃ জিল্লুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আতিকুল্লাহ ছিদ্দিকী, নাট্য বিষয়ক সম্পাদক এ.এইচ.এম মাছুম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোবারক হোসেন, কাব স্কাউটিং সম্পাদক মোঃ হুমায়ুন কবির, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ খন্দকার নাদিরুল হক, সদস্য পদে অজিত চন্দ্র দেবনাথ, আমির হোসেন, মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কটিয়াদী উপজেলা শাখা নির্বাচনে প্রিজাইডিং অফিসার মোঃ শামছুল হক ফরহাদ রাত ১টায় এ ফলাফল ঘোষণা করেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

কটিয়াদী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক নিয়াজ

লিংক কপি হয়েছে!