২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

৮ দিনের শীতকালীন ছুটি পেল ইবি

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর থেকে। যা চলবে আগামী ৪ জানুয়ারি ২০২৩ বুধবার পর্যন্ত।

শনিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এসময় জরুরি সেবা সমূহ যথারীতি চালু থাকবে। সেই সঙ্গে নিরাপত্তা প্রহরীদের যথাস্থানে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। এছাড়া বন্ধ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খোলা থাকবে। আগামী ৭ জানুয়ারি শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিস সমূহ যথারীতি চলবে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

৮ দিনের শীতকালীন ছুটি পেল ইবি

লিংক কপি হয়েছে!