● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

হাড় ক্যান্সারে আক্রান্ত ভাইকে বাঁচাতে বোনের আকুতি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:০৩ পিএম
কপি হয়েছে!

হাড় ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের জীবন বাঁচাতে আকুতি জানিয়েছেন বোন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাই গ্রামের সাইদুর রহমানের ছেলে জুনাইদুর রহমান (১৬) এর শরীরে ছড়িয়ে পড়া দুরারোগ্য মরনঘাতী ব্যাধি হাড় ক্যান্সারে আক্রান্ত। সে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম ছাত্র। ২০২৩ সালে জুনাইদুর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। তার অসুস্থতার কারণে গত চারমাস আগে পড়ালেখা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১ মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন জুনাইদুর। তাকে এক বছর চেন্নাই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু আর্থিক সংকটের কারণে তার পরিবার তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষে আর এ ব্যায়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় জুনাইদুর রহমানের বোন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’ গ্রুপের কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চান। মানবিক দিক বিবেচনা করে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপ কর্তৃপক্ষ তাকে সহযোগিতার আশ্বাস দেন।

এবিষয়ে জানতে চাইলে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন এহসানুল হক জানান, আমরা জুনাইদুর রহমানের চিকিৎসার জন্য ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে আর্থিক সহযোগিতার ক্যাম্পেইন করার উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের সংগঠনের এডমিন- মডারেটরাও এবিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমরা আশাবাদী সকলের সহযোগিতার মাধ্যমে জুনাইদুরকে আবার বই -খাতা ও কলম হাতে স্কুলে যেতে দেখতে পারব।

জীবনের কঠিন পরিস্থিতি থেকে তাকে সুস্থ করে জীবন বাঁচাতে দেশের বাহিরে নিয়ে আরও উন্নত দীর্ঘমেয়াদী চিাকৎসার প্রয়োজন। জায়গা-জমি বিক্রি করে অনেক টাকা ছেলের চিকিৎসার পিছিনে খরচ করেছেন তার বাবা । ইতিমধ্যে ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মিটাতে গিয়ে আত্মীয় স্বজনের সহোযোগিতাসহ নিজেদের যা কিছু ছিল সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব ও ঋণগ্রস্থ হয়ে পড়েছে তার বাবা ও কলেজ পড়ুয়া এক বোন। ভাইয়ের প্রতি বোনের অকৃত্রিম ভালোবাসার মূল্য দিতে গিয়ে দেশের সামর্থবান দানবীর বিত্তবান মানবিক মানুষের কাছে সহোযোগিতার আকুতি জানিয়েছেন জুনাইদের বোন সাবিহা নাহার। বড় বোন নাহার এইচএসসি পাশ করে ডিগ্রিতে ভর্তি হবে।

জুনাইদুর রহমানের চিকিৎসার আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ নম্বর-স্বেচ্ছাসেবী সংগঠন (জনতার ঈশ্বরগঞ্জ) ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। ০১৯৬৫০৯০৫২২(বিকাশ/নগদ)পার্সোনাল।