● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে মোটরসাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১১:০২ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুরে মোটরসাইকেল ধাক্কায় জয়নাল আবেদীন মৃধা (৭০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। (২৫ ডিসেম্বর) রোববার রাতে উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছেন আরোহী। নিহত জয়নাল আবেদীন একই ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের মৃত হোসেন আলী মৃধার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রাতে স্থানীয় একটি মসজিদের সভায় অংশ নিতে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। যাওয়ার পথে হঠাৎ পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. সফিউল আলম জানান,দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছেন আরোহী। সেটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। এবং লাশটি হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে।