● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপা পৌর শহরে এক রাতে ৬ গরু চুরি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০১:৫৪ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপায় এক রাতেই একই গোয়ালের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ড রতনপুর এলকায় এ চুরি সংঘটিত হয়। স্থানীয় সূত্র জানায়, গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা কুদ্দুস প্যাদার ৬টি গরু চুরি হয়েছে। যার মধ্যে ৪টি গাভী ও ২ টি বাচ্চা রয়েছে। এতে আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভোর ৫টার দিকে পাশের বাড়ির একজন গরু ঘরের তালা ভাংগা দেখে খবর দেয়। এসময় কুদ্দুস প্যাদা দ্রুত এসে দেখে তার গোয়ালের ৭টি গরুর ৬টি গরু নেই। এতে করে কুদ্দুস প্যাদা একরকম নিঃস্ব হয়ে গেছে বলে জানান। কুদ্দুস প্যাদার মেয়ে বলেন, এর আগেও গত বছর ৪টি গরু চুরি হয়েছে। পরে এর কোন হদিস পাওয়া যায়নি। এবছর আবার ৬টি গরু নিয়ে গেলো। কারা এই কাজটি করছে। এর পিছনে কারা আছেন। আমরা আইনের কাছে বিচার চাই এবং সঠিক তদন্ত করে চোর ধরে আইনের কাছে হস্তান্তর করা হোক। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা চুরির খবর পেয়েছি এবং সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।