২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় জমিজমা নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, আহত ৬

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শশা গ্রামে জমিজমা নিয়ে ভাই ভাই দ্বন্দ্বে আহত ছয় জনের খবর পাওয়া গেছে। জমিজমা নিয়ে বিরোধের সুত্র ধরে গত ২৫ ডিসেম্বর সোমবার বিকালে শশা ( উত্তর পাড়া) ছোট ভাই দুলাল শেখের সাথে বড় ভাই রজো শেখের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়।বিকালে ফসলি জমিতে কাজ করা অবস্থায় দুলাল শেখ, অনিক শেখ (১৯),অন্তর শেখ(১৭), কে বড়ভাই রজো শেখ তার লোকজন মিরান শেখ(৫৫) পিতা- নুরুদ্দীন শেখ,সহিদ শেখ (৬৫)পিতা- জয়নুউদ্দিন শেখ,জাহিদ শেখ(৫২)পিতা- মঈনুদ্দিন শেখ,হায়দার শেখ (৩৮)পিতা- হাসেম শেখ,রজো শেখ(৫৫) পিতা – হ্সেম শেখ দেশীয় অস্ত্র কাচি,লাঠি,হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর কাটা জখম করে বলে আহত দুলাল শেখ জানান। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হন। আহতরা হলেন দুলাল শেখ (৪৮),অনিক শেখ (১৯), অন্তর শেখ (১৭), রজো শেখ (৫৫), রনি শেখ (১৭), জিয়াছমিন (২০)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুলাল শেখ বলেন আমার ছেলে কালিজিরার ক্ষেতে পানি দিতে গেছে সেখানে বড়ভাই রজো শেখ ও তার ছেলে মারপিট করে হাতুড়ি দিয়ে বাইড়ায় আমরা খবর পেয়ে সেখানে যাই রজো শেখ ও তার লোকজন আমাদের উপর হামলা চালায় মারধর করে সে সময় রজো শেখ এর ছেলে তাদের হাতে থাকা অস্ত্রে আঘাত প্রাপ্ত হয়।
এবিষয় বাড়ির লোকজন জানান রজো শেখ এর অন্তঃসত্ত্বা মেয়ে জিয়াছমিন কে বাড়িতে এসে দুলাল শেখ এর ছেলেরা মারপিট করায় সেও হাসপাতালে ভর্তি। এ বিষয় দুই ভাই থানায় অভিযোগ করেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

নগরকান্দায় জমিজমা নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, আহত ৬

লিংক কপি হয়েছে!