● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় প্রকল্পের অগ্রগতি বিশ্লেষণ ও সমাপনী সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৯:৩৪ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে প্রকল্পের অগ্রগতি বিশ্লেষণ ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮-ডিসেম্বর) দুপুরে পল্লীশ্রী’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে উপজেলা প্রশাসন, শিক্ষক প্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা,স্থানীয় সরকারের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রোগ্রামার ব্যানবেইস রেদওয়ানুর রহমান রেজা।

সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, ডিমলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফর রহমান, সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান দুলু, ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হোসেন, সোনাখুলি হাজ্বী জহরতুল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুয়ীদ, দি-হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী অজিবর রহমান লেবু, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানী দুদিয়া পাড়া গ্রামের ঝরে পড়া মেয়ে শিশুর অভিভাবক বীনা রানী, বালাপাড়া ইউনিয়নের বণিক পাড়ার কাজলী রানী রায়, খালিশা চাপানী ইউনিয়নের আকলিমা বেগম ও ঝরে পড়া স্কুল ছাত্রী মিম আক্তার।