২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নীলফামারীতে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। বুধবার রাতে সৈয়দপুর ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে গ্রেফতারদের আদালতে হাজির করে সৈয়দপুর থানা পুলিশ।

আজ দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২৬ডিসেম্বর দুপুরে ক্যান্টনমেন্ট মোড়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাজু মিয়া, দুখু মিয়া ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তিনটি চুরি হওয়া অটোরিকসা উদ্ধার করা হয়। এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ও ডিবি ওসি আখেরুজ্জামান উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

নীলফামারীতে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেফতার

লিংক কপি হয়েছে!